বাংলা হাসে – দৈনিক কবিনগর বার্তা
বাংলা হাসে ছাদির হুসাইন ছাদি বিজয় মাসে বাংলা হাসে জয়ের নিশান তুলে, স্বাধীনতার রঙ ছড়ালো লাল সবুজের ফুলে। বিজয় এলো ডিসেম্বরে বাঙালিদের ঘরে, নতুন রূপে দেখা দিলো মনটা গেলো ভরে। বিজয় মাখা হাসির ছবি জাগলো সবার মুখে, মুক্ত স্বাধীন বাংলা এখন সব জনতার বুকে। লাল সবুজের মিলন মেলা জমলো জাতির মনে, বিজয় এলো ফুলকি নিয়ে স্বাধীন হাওয়ার সনে। Continue reading বাংলা হাসে – দৈনিক কবিনগর বার্তা
